শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের স্বার্থে কঠোর হলেন মুখ্যমন্ত্রী। নয়া নির্দেশ শিক্ষকদের জন্য।


বেঙ্গল এক্সপ্রেসঃ সম্প্রতি লাগু হয়েছে রাজ্যের স্কুল শিক্ষকদের আচরণবিধি। আর তারপরেই শিক্ষক ও শিক্ষা-কর্মীদের সম্পত্তির পুরো হিসাব প্রকাশের নির্দেশ পাঠাতে শুরু করলেন ডিআইরা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৮ মার্চের তারিখ উল্লেখ থাকলেও তা প্রকাশিত হয়েছে ২২ মার্চ।
চলতি বছর এ ব্যাপারটা থেকে শিক্ষক ও শিক্ষক-কর্মীদের ছাড় দেওয়া হবে, এমনই জানা যাচ্ছিলো। কিন্তু তা আর হচ্ছে না। একটি নির্দিষ্ট ফরম্যাট পূরণ করে ১ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ চাওয়া হয়েছে। শুধু নিজের জমি বাড়িই নয়, নিকট আত্মীয়দের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণও দিতে হবে শিক্ষকদের।
তবে এই নিয়ে রাজ্যের শাসক দলের এক নেতার কথায়, "এভাবে রাজ্যের স্কুল শিক্ষকদের প্রাইভেট  টিউশনের মাধ্যমে সম্পত্তি তৈরির প্রবণতাতে কিছুটা রাস টানা যাবে"। এর ফলে স্কুল গুলিতে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে। ছাত্রছাত্রীদের শিক্ষার সাথে কোনো সমঝোতা করা হবে না, কড়া মনোভাব পোষণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Powered by Blogger.