দত্তক নেওয়া 'আদর্শ' গ্রামেই হয়নি উন্নয়ন! বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।


নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আসানসোলের মাইথন সংলগ্ন সীধাবাড়ি গ্রামটিকে আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষে দত্তক নিয়েছিলেন। কিন্তু নিজের সন্তান সম অর্থাৎ দত্তক নেওয়া সেই গ্রামে তেমন ভাবে আগে দেখা যায়নি তাঁকে।

আদর্শ গ্রামের সাইন বোর্ড লাগানো রয়েছে কিন্তু আদর্শ কোন পরিষেবা তেমন ভাবে পৌঁছায়নি সীধাবাড়িতে। না আছে পর্যাপ্ত পানীয় জল না আছে শৌচালয়! গ্রামবাসীদের কথায় আদর্শ শব্দটাকেই বিদ্রুপ করছে বাবুলের দত্তক নেওয়া এই গ্রাম। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, ভোট বড় বালাই তাই নিজের দত্তক নেওয়া গ্রামে হাজির মন্ত্রী কাম সাংসদ বাবুল! কিন্তু গ্রামে ঢুকতে না ঢুকতেই অঘটন।

সীধাবাড়ি গ্রাম পরিদর্শনে গিয়ে গ্রামের জনগণের কাছে বিক্ষোভের সম্মুখিন হলেন সাংসদ বাবুল৷বাবুলকে ঘিরে ধরে নিজেদের অপ্রাপ্তির ক্ষোভগুলি উগরে দেন এলাকার জনগণ৷ বাবুল আশ্বাস দেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তাঁদের সমস্যা দূর করার জন্যে! তিনি এদিন চিত্তরঞ্জনের আল্লাডি অঞ্চলে একটি স্কুলেও পরিকাঠামোগত  উন্নয়ন দেখতে হাজির হন৷

প্রশ্ন উঠছে সামনের বছর আবার লোকসভা নির্বাচন, বাবুল সুপ্রিয় সাংসদ হওয়ার পর  ইতিমধ্যেই কেটে গেছে ৪ বছর! আর কত দিন লাগবে নিজের দত্তক নেওয়া আদর্শ গ্রামের উন্নয়নের জন্যে? দত্তক নেওয়া গ্রামের উন্নয়নের যদি এই দশা হয় অন্য গ্রামগুলোর কি হবে? 

No comments

Powered by Blogger.