ইন্টারনেটের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দিয়েছিলেন সঞ্জয়, বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব! সমর্থন রাজ্যপালের!!


বেঙ্গল এক্সপ্রেসঃ কত কি যে শেখার বাকি! আজ আবার সামনে এল এক তথ্য! ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতে লক্ষাধিক বছর আগে ভারিতেই প্রথমবার আবিষ্কার হয় ইন্টারনেট। ইন্টারনেট কোন নতুন প্রযুক্তি নয়, মহাভারতের যুগেও ইন্টারনেট ব্যাবহৃত হয়েছিল!
মুখ্যমন্ত্রী আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল কম্পিউটারইজেশন অ্যান্ড রিফর্মস শীর্ষক একটি আলোচনায় অংশ নেন গতকাল। সেখানে তিনি বলেন 
মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ছিল। তা না হলে ধৃতরাষ্ট্রকে কীভাবে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দিয়েছিলেন সঞ্জয় ? এর অর্থ তখন ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। তখন থেকেই আমাদের দেশে প্রযুক্তি ছিল।
তাঁর দাবি ইউরোপ বা আমেরিকা নয়, ইন্টারনেট আসলে ভারতের প্রজুক্তি! তিনি আরও বলেন 
লাখ লাখ বছর আগে থেকে ভারতে ইন্টারনেট ও স্যাটেলাইট ব্যবস্থা রয়েছে। এই উচ্চমানের সংস্কৃতি আমাদের দেশের। যে কারণে আমি গর্ব বোধ করি। এমনকী এখনও ইন্টারনেট ও সফটঅয়্যার টেকনলজিতে আমরাই এগিয়ে। মাইক্রোসফট অ্যামেরিকার কম্পানি হতে পারে। কিন্তু, এর বেশিরভাগ ইঞ্জিনিয়ারই তো আমাদের দেশের। 
অন্যদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে সমর্থন করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়! তাঁর কথায়,
 সরাসরি ইন্টারনেট হয়তো মহাভারতের সময়ে ছিল কিন্তু সমতুল কিছু ছিল। যেগুলি থেকেই ‘দিব্যদৃষ্টি’ বা ‘পুষ্পক রথ’ প্রভৃতি এসেছে।

No comments

Powered by Blogger.